শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের কোন কারণটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণটিকে নির্দেশ করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এদেশীয়দের ওপর শুরু হয় চরম অর্থনৈতিক বঞ্চনা ও শোষণ। ক্ষমতা দখলের আগেই তারা এদেশের শিল্পকে ধ্বংস করেছিল। আর ক্ষমতা গ্রহণের পর ভূমি রাজস্ব নীতি প্রবর্তন করে কৃষকদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে ফেলে। অতিরিক্ত অর্থ আদায়ে এখানে ছিয়াত্তর-এর মন্বন্তরের মতো ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এ অবস্থার শিকার হয়ে সাধারণ মানুষ কোম্পানি শাসন-শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। উদ্দীপকের প্রথম দৃশ্যে দেখা যায়, বিদেশী শাসক মি. এডাম 'ক' অঞ্চল দখল করে ঐ অঞ্চলের কৃষকদের চাষের জমি ধনী ব্যক্তিদের মালিকানায় প্রদান করেন। এছাড়া তিনি শুধু নিজ দেশের ব্যবসায়ীদের ঐ অঞ্চলে বহির্বাণিজ্য করার সুযোগ দিতেন এবং কঠোরভাবে রাজস্ব আদায় করতেন। উদ্দীপকে মি. এডামের এরূপ কর্মকাণ্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এদেশের ওপর অর্থনৈতিক শোষণের বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণটিকে নির্দেশ করে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের কোন কারণটিকে…

উদ্দীপক

প্রথম দৃশ্য: বিদেশি শাসক মি. এডাম 'ক' অঞ্চল দখল করেন। তিনি ঐ অঞ্চলের কৃষকদের চাষের জমি ধনী ব্যক্তিদের মালিকানায় প্রদান করেন। তিনি শুধু নিজ দেশের ব্যবসায়ীদের 'ক' অঞ্চলে বহির্বাণিজ্য করার সুযোগ দিতেন। তিনি রাজস্ব আদায় করতেন কঠোরভাবে। দ্বিতীয় দৃশ্য: শিক্ষা-দীক্ষা, অধিকার সচেতনতা ও রাজনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র ছিল খিজিরপুর অঞ্চলের সুজানগর। ঘনবসতিপূর্ণ হওয়ায় খিজিরপুরকে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত করা হয়। ফলে সচেতনতামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ে।

Chittagong · 2023

উত্তর

স্বত্ববিলোপ নীতি হলো ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসির প্রবর্তিত এমন এক নীতি যাতে দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না।

উত্তর

১৯১৯ সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করে। এই আইনে যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং সাক্ষ্যপ্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেয়ার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়। এ নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন গড়ে ওঠে। রাওলাট আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবেও আন্দোলন গড়ে ওঠে। পাঞ্জাবের অমৃতসরে এক সভায় জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। ইতিহাসে এ হত্যাকাণ্ড 'জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড' নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তার 'নাইট' উপাধি বর্জন করেন।

উত্তর

উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণটিকে নির্দেশ করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এদেশীয়দের ওপর শুরু হয় চরম অর্থনৈতিক বঞ্চনা ও শোষণ। ক্ষমতা দখলের আগেই তারা এদেশের শিল্পকে ধ্বংস করেছিল। আর ক্ষমতা গ্রহণের পর ভূমি রাজস্ব নীতি প্রবর্তন করে কৃষকদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে ফেলে। অতিরিক্ত অর্থ আদায়ে এখানে ছিয়াত্তর-এর মন্বন্তরের মতো ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এ অবস্থার শিকার হয়ে সাধারণ মানুষ কোম্পানি শাসন-শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। উদ্দীপকের প্রথম দৃশ্যে দেখা যায়, বিদেশী শাসক মি. এডাম 'ক' অঞ্চল দখল করে ঐ অঞ্চলের কৃষকদের চাষের জমি ধনী ব্যক্তিদের মালিকানায় প্রদান করেন। এছাড়া তিনি শুধু নিজ দেশের ব্যবসায়ীদের ঐ অঞ্চলে বহির্বাণিজ্য করার সুযোগ দিতেন এবং কঠোরভাবে রাজস্ব আদায় করতেন। উদ্দীপকে মি. এডামের এরূপ কর্মকাণ্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এদেশের ওপর অর্থনৈতিক শোষণের বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম দৃশ্যটি ১৮৫৭সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণটিকে নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি দ্বিতীয় দৃশ্যে বর্ণিত ঘটনাটি তথা বঙ্গভঙ্গের ঘটনাটি পূর্ব বাংলার কল্যাণে নয় বরং ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই ঘটেছিল। লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি। এর পেছনে ব্রিটিশ প্রশাসনের এক সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থও জড়িত ছিল। লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কোলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন। সুতরাং কোলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশবিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি, ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হয়, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হয়। যা ইংরেজ শাসনের ভাগ কর ও শাসন কর নীতির প্রয়োগ মাত্র। এভাবেই লর্ড কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এটি ছিল কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক ও আর্থসামাজিক কারণ থাকলেও রাজনৈতিক কারণটিই ছিল মুখ্য।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ক' অঞ্চলের সাধারণ মানুষেরা 'খ' দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি 'খ' অঞ্চলের "আমাদের বাঁচার দাবি" নামে পরিচিত।

Mymensingh · 2023

ক
শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
খ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।
ঘ
উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি একমত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
খ
সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউনেস্কো সম্প্রতি বাঙালি জাতির মহান একজন নেতার একটি ভাষণকে আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই ভাষণটি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

Mymensingh · 2023

ক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?
খ
অপারেশন সার্চ লাইট কী?
গ
উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.অপারেশন সার্চ লাইট কী?

অপারেশন সার্চ লাইট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি এ'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কউদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।অপারেশন সার্চ লাইট কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।