তুমি কি মনে কর দ্বিতীয় দৃশ্যে বর্ণিত ঘটনাটি বাংলায় ঘটে ছিল পূ ব বাংলার কলাণে নয় বরং ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দ্বিতীয় দৃশ্যে বর্ণিত ঘটনাটি তথা বঙ্গভঙ্গের ঘটনাটি পূর্ব বাংলার কল্যাণে নয় বরং ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই ঘটেছিল। লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি। এর পেছনে ব্রিটিশ প্রশাসনের এক সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থও জড়িত ছিল। লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কোলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন। সুতরাং কোলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশবিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি, ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হয়, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হয়। যা ইংরেজ শাসনের ভাগ কর ও শাসন কর নীতির প্রয়োগ মাত্র। এভাবেই লর্ড কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এটি ছিল কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক ও আর্থসামাজিক কারণ থাকলেও রাজনৈতিক কারণটিই ছিল মুখ্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তুমি কি মনে কর দ্বিতীয় দৃশ্যে বর্ণিত ঘটনাটি বাংলায় ঘটে ছিল পূ ব বাং…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
