চিত্র-১ ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন- ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নির্দেশ করছে। ১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৬ সালের ছয় দফা দাবি প্রতিষ্ঠার আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্র-১ ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন- ব্…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
