'উক্ত দাবিনামা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে'- বিশ্লেষণ কর।
উত্তর: 'উক্ত দাবিনামা তথা ছয় দফা দাবি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে' বক্তব্যটি যথার্থ। ১৯৬৬ সালের ১৮-২০শে মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হওয়ার পর বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে জনসভায় বক্তব্য দেন। তিনি ছয় দফাকে 'আমাদের বাঁচার দাবি' আখ্যায়িত করেন। ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। এতে আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে বাঙালিদের ছয় দফা দাবি দমিয়ে রাখার জন্য ছয় দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করেন। ছয় দফার প্রবর্তক বঙ্গবন্ধুকে গ্রেফতার করলে প্রতিবাদে ১৯৬৬ সালের ৭ই জুন দেশব্যাপী হরতাল পালিত হয়। এসময়ে পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায়। তবুও বাঙালিদেরকে দমিয়ে রাখতে পারেনি তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান। তাই ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়। এ মামলার প্রতিবাদে বাংলার ছাত্রজনতা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান ঘটান। ফলে সরকার মামলা প্রত্যাহারসহ সকল আসামিকে বিনাশর্তে মুক্তি দিতে বাধ্য হয়। পরবর্তীতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনেও ছয় দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনের মূল ইশতেহার। এ নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হওয়ার পরও সরকার গঠন করতে না পারায় দেশব্যাপী ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। আর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি স্বাধীনতা লাভ করে। সুতরাং বলা যায়, ১৯৬৬ সালের ছয় দফা দাবিই পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে রূপ নিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'উক্ত দাবিনামা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম ক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
