প্রথম পাঁচসালা পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল?
উত্তর: সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রথম পাঁচসালা পরিকল্পনা করা হয়। নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য ১৯৭২ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার পরিকল্পনা কমিশন গঠন করে। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, দারিদ্র্য হ্রাস, প্রবৃদ্ধির হার ৩% থেকে ৫.৫% এ উন্নীতকরণ, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাসসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাঁচসালা পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৭৩ সালের ১ জুলাই থেকে এ পরিকল্পনা কার্যকর করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রথম পাঁচসালা পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল?
উত্তর
