উদ্দীপকের 'ক' অংশে যে বিষয়টি নির্দেশ করে, সেটি প্রণয়নের পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' অংশে ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করে। বাংলাদেশের ইতিহাসে এ সংবিধান প্রণয়নের পটভূমি বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা করলে দেখা যায়, বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশে সরকার ১৯৭২ সালের ২৩শে মার্চ 'গণপরিষদ আদেশ' জারি করে। এই আদেশটি ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকর করা হয়। ১৯৭০ সালের নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়। বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নই ছিল গণপরিষদের একমাত্র কাজ। এই আদেশ জারির মধ্য দিয়ে সংবিধান প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। গণপরিষদে ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। কমিটি ১৯৭২ সালের ১১ই অক্টোবরের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন কাজ শেষ করে। ১৯শে অক্টোবর থেকে সংবিধান বিল সম্পর্কে গণপরিষদে সাধারণ আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে আলাপ-আলোচনার পর ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাস হয়। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অংশে যে বিষয়টি নির্দেশ করে, সেটি প্রণয়নের পটভূমি ব্যা…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
