উদ্দীপকে তাহরিমার দেখা উপাদানগুলোই কি ইতিহাস জানার জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে তাহরিমার দেখা উপাদানগুলোই ইতিহাস জানার জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি। লিখিত ও অলিখিত উপাদানের ওপর ভিত্তি করেই ইতিহাস রচিত হয়ে থাকে। লিখিত উপাদানের মধ্যে সাহিত্য, নথিপত্র, জীবনী, দলিলপত্র, চিঠিপত্র প্রভৃতি অন্তর্ভুক্ত। অন্যদিকে, অলিখিত উপাদান মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মূর্তি, স্মৃতিস্তম্ভ, মুদ্রা, লিপি, ইমারত ইত্যাদি প্রত্নতাত্ত্বিক উপাদান। এসব উপাদানের মাধ্যমে বিভিন্ন মানুষ ও সমাজের ইতিহাস জানা সম্ভব। তবে প্রত্নতাত্ত্বিক উপাদান মানবজীবনের অতীত অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই লিখিত উপাদানের ওপর নির্ভর করতে হয়। তাই ইতিহাস রচনায় ইতিহাসের উভয় উপাদানই গুরুত্বপূর্ণ। শুধু লিখিত উপাদান কিংবা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়। কেননা একটিমাত্র উপাদান ইতিহাস সম্পর্কে পূর্ণ তথ্য দিতে পারে না। একজন ঐতিহাসিকের দায়িত্ব সমস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়সাধন করে সঠিক ইতিহাস রচনা করা। ইতিহাস কল্পনাবিলাসী কোনো ভাবের বস্তু নয়। এতে আবেগ প্রাধান্য পায় না। তাই ইতিহাসের উৎস হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এক্ষেত্রে ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানের সমন্বয়সাধন আবশ্যক। সুতরাং উপরের আলোচনার শেষে বলা যায়, শুধু অলিখিত উপাদানের মাধ্যমে প্রাচীন ইতিহাস জানা সম্ভব নয়। পূর্ণাঙ্গ প্রাচীন ইতিহাস জানার জন্য অলিখিত উপাদানের পাশাপাশি লিখিত উপাদানও গুরুত্বপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে তাহরিমার দেখা উপাদানগুলোই কি ইতিহাস জানার জন্য যথেষ্ট? উত্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
