উদ্দীপকের বর্ণনা যে সভ্যতাকে নির্দেশ করে সেই সভ্যতা "স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত সিন্ধু সভ্যতা স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল- উক্তিটি যথার্থ। উদ্দীপকে সিন্ধু সভ্যতাকে নির্দেশ করা হয়েছে। কেননা সিন্ধু সভ্যতার অধিবাসীদের অর্থনীতি কৃষি নির্ভর হলেও তারা তাঁত শিল্প, মৃৎ শিল্প ও ধাতুর অলংকার তৈরিতে দক্ষ ছিল। এছাড়া সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল খুবই উন্নতমানের। উদ্দীপকেও এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। উপমহাদেশের প্রাচীনতম সিন্ধুসভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও ঐ সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ঐ দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিকরা মনে করেন, পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধুসভ্যতা গড়ে উঠেছিল। উদ্দীপকে সিন্ধু সভ্যতার শুধু হরপ্পার বৃহৎ স্নানাগার-এর উল্লেখ করা হয়েছে। এছাড়াও সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্যশৈলীর নিদর্শন রেখে গেছে। মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো 'বৃহৎ মিলনায়তন' যা ৮০ ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল। তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। হরপ্পাতে বিরাট আকারের শস্যাগারও পাওয়া গেছে। ভাস্কর্যশিল্পেও সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীদের দক্ষতা ছিল। এ যুগে মোট ১৩টি ভাস্কর্য মূতি পাওয়া গেছে। চুনাপাথরে তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে নৃত্যরত একটি নারীমূর্তি। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশুমূর্তিও পাওয়া গেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা যে সভ্যতাকে নির্দেশ করে সেই সভ্যতা "স্থাপত্য ও ভাস…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
