মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীলনদে বন্যা হতো। বন্যার পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। প্রায় সমস্ত মিশর নীলনদের পানি দিয়ে গঠিত এবং নীলনদের জলে উর্বর সুজলা-সুফলা, শস্য-শ্যামলা হয়েছে। মিশরে শীতকালে তেমন বৃষ্টিপাত হয় না। ফলে এ শুষ্ক মৌসুমে তারা নীলনদের পানি দিয়ে গম, ধান, যব, আখ, তুলা প্রভৃতি মূল্যবান কৃষিজ ফসল চাষ করে। এসব কারণে মিশরকে নীলনদের দান বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
উত্তর
