উদ্দীপকে রানার দেখা অঞ্চলের জীবনব্যবস্থার সাথে ইতিহাসের প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রানার দেখা অঞ্চলের জীবন ব্যবস্থার সাথে ইতিহাসের সিন্ধু সভ্যতার মিল পাওয়া যায়। সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে, সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্যে ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট। উদ্দীপকের তথ্যানুযায়ী, সিলেটের অধিবাসী রানা রাজশাহীতে বেড়াতে গিয়ে জানতে পারে রাজশাহী এলাকার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। এছাড়া রানা রাজশাহী অঞ্চলের জনগণের পরিমাপ পদ্ধতি, তাঁত শিল্প, মৃৎ শিল্প, ধাতুর অলংকার ব্যবহার ও তৈরির দক্ষতা সম্পর্কেও জানতে পারে। এ শহরের স্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, প্রশস্ত রাস্তাঘাট সাথে প্রাচীন সিন্ধু সভ্যতার জীবন ব্যবস্থা সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে রানার দেখা অঞ্চলের জীবনব্যবস্থার সাথে ইতিহাসের প্রাচীন কোন…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
