গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে উঠেছিল কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রাচীন গ্রিক নগররাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। বিজয়ীদের জলপাই গাছের ডাল-পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। প্রতি চার বছর পরপর এই খেলা অনুষ্ঠিত হতো। এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এই খেলাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে উঠেছিল কেন? ব্যাখ্যা করো।
উত্তর
