উদ্দীপকের চিত্রে কোন সভ্যতার লিখন পদ্ধতি প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি প্রদর্শিত হয়েছে। নগর সভ্যতা বিকাশের সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথমদিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এ লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এ কাগজের নাম দেয় 'প্যাপিরাস'। এ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়। এখানে উল্লেখ্য, নেপোলিয়ন মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত। যাতে গ্রিক এবং 'হায়ারোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। চতুর্থ শতাব্দী পর্যন্ত হায়ারোগ্লিফিক আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হতো, কিন্তু শেষদিকে অতি অল্প সংখ্যক পুরোহিত তা পড়তে পারতেন। ১৮২২ সালে রসেটা প্রস্তর আবিষ্কার এবং পরবর্তী সময়ে থোমাস ইয়ং-এর গবেষণার ফলে হায়ারোগ্লিফিক লিপির প্রায় সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে কোন সভ্যতার লিখন পদ্ধতি প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
