উক্ত সভ্যতার লোকজন ধর্ম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। -বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত সভ্যতা অর্থাৎ মিশরীয় সভ্যতার লোকজন ধর্ম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল- মন্তব্যটি যথার্থ। প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম-কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যানধারণা, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। তারা জড়বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, আবার জীবজন্তুর পূজাও করত। বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে। মিশরীয়দের ধারণা ছিল, সূর্যদেবতা 'রে' বা 'আমন রে' এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা 'ওসিরিস' মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন। তবে তাদের জীবনে সূর্যদেবতা 'রে'-এর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট যে, মিশরীয় সভ্যতার অধিবাসীদের প্রায় সকল কর্মকাণ্ডেই ধর্মের প্রভাব ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত সভ্যতার লোকজন ধর্ম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। -বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
