উদ্দীপকে শিল্পী শিক্ষা সফরে প্রাচীন কোন জনপদে যায়? উক্ত জনপদটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে শিল্পী শিক্ষা সফরে প্রাচীন বঙ্গ জনপদে যায়। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়- একটি 'বিক্রমপুর', আর অন্যটি 'নাব্য'। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। 'বঙ্গ' থেকে 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল। উদ্দীপকের শিল্পী বিদ্যালয়ের শিক্ষাসফরে বিক্রমপুরে যায় এবং ঐতিহাসিক নিদর্শন দেখে মুগ্ধ হয়। সে মূলত বঙ্গ জনপদে ভ্রমণ করেছে। কেননা একসময় বিক্রমপুর ছিল প্রাচীন বঙ্গ জনপদের রাজধানী। প্রাচীন এ জনপদটি অন্যান্য জনপদ থেকে বেশ শক্তিশালী ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে শিল্পী শিক্ষা সফরে প্রাচীন কোন জনপদে যায়? উক্ত জনপদটির বর্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
