উক্ত আন্দোলন ভারতবর্ষের স্বাধীনচেতা জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল- বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত আন্দোলন তথা অসহযোগ আন্দোলন হিন্দু-মুসলমান সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল। ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য স্বরাজ অর্জন। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলমানরা যেমন প্রথমবারের মতো ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেয়, তেমন হিন্দু-মুসলমান সম্প্রদায় সর্বপ্রথম ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলনে নামে। যা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। কেননা এর মধ্য দিয়েই ব্রিটিশদের সাথে ভারতবর্ষের হিন্দু-মুসলমানদের মানসিক পার্থক্য বা বিভেদ ফুটে উঠে। ১৯২০ সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচিার মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। ১৯২১-২২ সালে যা সর্বভারতীয় গণ-আন্দোলনে রূপ নেয়। ফলে কিছুদিনের জন্য হলেও ব্রিটিশ শাসন ও বিভেদ নীতি ব্যর্থ হয়। ফলে হিন্দু-মুসলমান ঐক্য ও সম্প্রীতির এক রাজনৈতিক আবহ সৃষ্টি হয়। অপরদিকে এই ঐক্য ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে। কারণ, এই আন্দোলন কেবল শিক্ষিত মুসলমান যুবকদের নয়, বরং সারা ভারতবর্ষের জনগণের মধ্যে এক ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। পরিশেষে বলা যায়, অসহযোগ আন্দোলনে সৃষ্ট হিন্দু-মুসলিম ঐক্য যদিও দীর্ঘস্থায়ী হয়নি তবুও এ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনচেতা মানুষের মধ্যে এক নতুন ধারার রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত আন্দোলন ভারতবর্ষের স্বাধীনচেতা জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনার…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
