উক্ত দেশটি মুক্তিযুদ্ধে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বলে কি তুমি মনে করো? তোমার মতামত উল্লেখ করো।
উত্তর: হ্যাঁ, উক্ত দেশটি অর্থাৎ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছিল। যুদ্ধের শুরুতে দেশটি যেমন শরণার্থীদের আশ্রয় দিয়েছে তেমনিভাবে মুক্তিযুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থনস্বরূপ যৌথবাহিনীর মাধ্যমে রণক্ষেত্রেও প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনেও দেশটির সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিল। অর্থাৎ ভারত ছিল মুক্তিযুদ্ধের পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। ভারতের জনগণ ও সরকার প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। পাকিস্তানের আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে 'যৌথ কমান্ড' গঠন করে। ভুটান ও ভারত ৬ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। ভারতের বহু সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারান। অতএব উপরের আলোচনা থেকে নির্দ্বিধায় বলা যায়, মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা আমাদের স্বাধীনতা লাভকে ত্বরান্বিত করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত দেশটি মুক্তিযুদ্ধে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বলে কি তুমি মন…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
