উক্ত মূলনীতি আধুনিক বাংলাদেশ নির্মাণের অন্যতম প্রধান নিয়ামক শক্তি- বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত মূলনীতি তথা গণতন্ত্র হলো আধুনিক বাংলাদেশ নির্মাণের অন্যতম প্রধান নিয়ামক শক্তি। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ গণতন্ত্র চর্চার অধিকার পেয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রার্থীরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। জনগণের রায়ে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সৎ, যোগ্য প্রার্থীরাই সাধারণত দায়িত্ব গ্রহণের সুযোগ পায়। আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা আবশ্যক। আর রাষ্ট্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা সম্ভব। জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করে বলে প্রতিনিধিরা সচেতনভাবেই জনকল্যাণে কাজ করে। জনউন্নয়নমূলক বিভিন্ন পপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। বাংলাদেশকে আধুনিক ও অর্থনৈতিকভাবে উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আর এ সবই করা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ফলে দেশ এগিয়ে চলছে সমৃদ্ধির পতে। উপরের আলোচনা থেকে বলা যায়, নিঃসন্দেহে গণতন্ত্র আধুনিক বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত মূলনীতি আধুনিক বাংলাদেশ নির্মাণের অন্যতম প্রধান নিয়ামক শক্তি- …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
