দৃশ্য-২ রোমান সভ্যতার আইনের প্রতিনিধিত্ব করছে- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্য-২ রোমান সভ্যতার আইনের প্রতিনিধিত্ব করছে- উক্তিটি যথার্থ। প্রাচীন আমলে প্রস্তুতকৃত রোমান আইনের নীতিমালা আজকের আধুনিক বিশ্বেও মূলভিত্তি হিসেবে ধরা হচ্ছে। প্রাচীন রোমান সভ্যতায় আইন যেমন সবার জন্য সমান ছিল আজকের আধুনিক বিশ্বেও আইনের শাসন প্রতিষ্ঠার মূলকথা হচ্ছে আইন সবার জন্য সমান। রোমান আইনে মানুষের নিরাপত্তা, জানমাল রক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠার মতো আজকের আধুনিক বিশ্বেও মানুষের নিরাপত্তা, জানমাল রক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হলো সুশাসনের মূলকথা। আজকের বিশ্বে রোমান সভ্যতার মতো সবার জন্য আইন মান্য করা বাধ্যতামূলক। যদি প্রাচীন রোমান সভ্যতার তৈরিকৃত এ আইন বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র অমান্য করে তাহলে সেখানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দিবে। দৃশ্য-২-এ লক্ষ করা যায়, সমাজপতি রাজেশ রায়ের ছেলে রাজু দরিদ্র কৃষকের আম বাগানের ক্ষতি করে। এ কারণে কৃষক রাজেশ রায়ের কাছে বিচার প্রার্থনা করলে রাজেশ রায় ছেলেকে শাস্তি প্রদান করেন এবং অপরাধ করলে সবাইকে শাস্তি পেতে হবে বলে জানান। রাজেশ রায়ের এরূপ কর্মকাণ্ড রোমান আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, রোমান সভ্যতার আইন বর্তমান বিশ্বে প্রচলিত আইন এর রোল মডেল বা আদর্শ হিসেবে বিবেচিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্য-২ রোমান সভ্যতার আইনের প্রতিনিধিত্ব করছে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
