উক্ত বিষয়টি হলো নবীন রাষ্ট্রের জন্য আলোকবর্তিকা- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উক্ত বিষয়টি হলো বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান। এ সংবিধান ছিল নবীন রাষ্ট্র বাংলাদেশের জন্য আলোকবর্তিকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। '৭২-এর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হয়। পাকিস্তান আমলের ধর্মভিত্তিক জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাতিল হয়ে যায়। এর বিপরীতে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়। '৭২-এর সংবিধানে উল্লেখ করা হয়, "প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।" রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা প্রদান করবে না বরং প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেবে। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে এককেন্দ্রিক শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে সারা দেশের প্রশাসন পরিচালিত হয়। এই সংবিধানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং এককক্ষবিশিষ্ট আইন পরিষদের কথা বলা হয়েছে। এছাড়াও'৭২-এর সংবিধানে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। পরিশেষে বলা যায়, স্বল্পতম সময়ের মধ্যে প্রণীত সংবিধানের মধ্যে সদ্য স্বাধীন দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যা নবীব রাষ্ট্র বাংলাদেশের পথ চলার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত বিষয়টি হলো নবীন রাষ্ট্রের জন্য আলোকবর্তিকা- যুক্তিসহ মতামত দাও।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
