উদ্দীপকে ইতিহাসের কোন উপাদানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানকে ইঙ্গিত করে। ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ও দেশি-বিদেশি উল্লেখযোগ্য অতীত ঘটনার বিবরণ। বিশ্বের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থও জাতীয় গণগ্রন্থাগারে রক্ষিত আছে যেমন- অর্থশাস্ত্র, তবকাত ই-নাসিরী, আইন-ই-আকবরী ইত্যাদি। অন্যদিকে, ইতিহাসের অলিখিত উপাদান বলতে বোঝায় সেসব বস্তু বা উপাদান যা থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই। যেমন- মুদ্রা, শিলালিপি, পাণ্ডুলিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দীপকের রফিক সাহেব একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। অবসর সময়ে ছেলেমেয়েদেরকে নিয়ে পরিদর্শনে গিয়ে দেশের বিভিন্ন স্থানে আবিষ্কৃত প্রত্নতত্ত্ব নিদর্শন, প্রাচীনকালের তালপাতার লেখা পত্রিকা, সরকারি নির্দেশনামা, বিভিন্ন রাজাদের জীবন সংবলিত পুস্তক দেখতে পান। যা ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানকে ইঙ্গিত করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে ইতিহাসের কোন উপাদানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
