উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের সাথে তোমার পাঠ্যবই এর কোন বৈষম্যের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের সাথে পাঠ্যবইয়ের উল্লিখিত পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের মিল আছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। এ কারণে পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যেত। উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বিধায় পূর্ব পাকিস্তানে কখনোও মূলধন গড়ে ওঠেনি। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টি বরাদ্ধ ছিল ৯৫০ কোটি রুপি এবং ১৩৫০ কোটি রুপি। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিমের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৬% ও ৬৩%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দ বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, দক্ষিণ সুদানের বেশিরভাগ সম্পদ উত্তর সুদানের উন্নয়নে ব্যয় হতো। এমনকি দক্ষিণ সুদানের জনগণ নিপীড়ন ও শোষণের শিকার হয়। ফলে রাষ্ট্রীয় কাজে দক্ষিণ সুদানের জনগণ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতো। উদ্দীপকের এ বর্ণনায় পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক এবং প্রশাসনিক বৈষম্যগুলোর চিত্রই ফুটে উঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের সাথে তোমার পাঠ্যবই এর কোন বৈষম্যের মিল আ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
