মুসলিম লীগ কেন গঠিত হয়?
উত্তর: ব্রিটিশ ভারতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে হিন্দু ও মুসলমানদের সম্প্রীতির সম্পর্কে ফাটল ধরে। ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়ার কারণে মুসলমানদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে যে, কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়। এ পর্যায়ে মুসলমানদের মধ্যে স্বতন্ত্র জাতিচিন্তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
মুসলিম লীগ কেন গঠিত হয়?
উত্তর
