১নং চিত্রে প্রদর্শিত বিপ্লবী ব্যক্তির কার্যক্রম পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ১নং চিত্রে প্রদর্শিত ব্যক্তিটি হলেন মাস্টারদা সূর্যসেন। ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে মাস্টারদা সূর্যসেন মৃত্যু ভয়কে তুচ্ছ করে বারবার সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন দুঃসাহসী বিপ্লবী। তিনি কলেজ জীবনে বিপ্লবীদের সংস্পর্শে আসেন। এ সময় তিনি অনুরূপ সেন, অম্বিকা চক্রবর্তী, নগেন সেনের সহায়তায় একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করতে গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী। এ আত্মঘাতী বাহিনী পরে 'চিটাগাং রিপাবলিকান আর্মি' নামধারণ করে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এ অসম যুদ্ধে বিপ্লবীরা পরাজিত হন এবং ১৯৩৩ সালে মাস্টারদা সূর্যসেন গ্রেফতার হন। অবশেষে ১৯৩৪ সালের ১২ই জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। মাস্টারদা সূর্যসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হননি। আর এসব কারণেই তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
১নং চিত্রে প্রদর্শিত বিপ্লবী ব্যক্তির কার্যক্রম পাঠ্যবইয়ের আলোকে বর…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
