মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন?
উত্তর: মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষের অংশগ্রণের ফলেই মুক্তিযুদ্ধকে বলা হয় গণযুদ্ধ। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধ। আর এ আন্দোলনে ভূমিকা ছিল বাংলার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, প্রবাসী বাঙালি প্রভৃতি সকল স্তরের মানুষের। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্ররা। দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় তারাই অগ্রণী ভূমিকা পালন করেছিল। কৃষকদের অবদান ছিল অত্যন্ত গৌরবময়। স্বাধীনতা লাভে যেকোনো ত্যাগ স্বীকারে তারা ছিল অতন্দ্র প্রহরী। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এছাড়া গণমাধ্যম, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রভৃতি প্রতিটি শ্রেণি ছিল মুক্তিযুদ্ধের এক একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন?
উত্তর
