উদ্দীপকের উক্তি বাংলাদেশের কোন মহান নেতার উক্তি? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উক্তিটি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বাঙালি জাতি তার অধিকার আদায়ের দিশা খুঁজে পেয়েছিল। ঐতিহাসিক এ ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও চূড়ান্ত প্রস্তুতির কথা বলেছেন তিনি। বঙ্গবন্ধুর এ ভাষণের পরদিন থেকে সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তার নির্দেশ অনুসারে দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সকল সরকারি কর্মচারী সামরিক আদেশ অমান্য করে কর্মস্থল যাওয়া হতে বিরত থাকে। সারা দেশব্যাপী চূড়ান্ত অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। পাকিস্তান সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া খান কালক্ষেপণ না করে ২৫শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলে বাঙালি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। পরিশেষে বলা যায় যে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিচ্ছবিই বহন করে তা সহজেই অনুমেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের উক্তি বাংলাদেশের কোন মহান নেতার উক্তি? উক্তিটির তাৎপর্য ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
