শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'গ' এর ভূমিকা ছিল বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা- এর সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'গ' তথা রাজাকার, আলবদর, আলশামস এর ভূমিকা ছিল বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা- মন্তব্যটি যথার্থ। রাজাকার, আল বদর, আল শামস বাহিনী সহযোগিতা ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কোনোভাবেই সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। তারা রাস্তাঘাট চিনে না, তাদের থাকা-খাওয়ার সুবন্দোবস্ত ছিল না। শহর থেকে গ্রামে গিয়ে সামরিক অভিযান পরিচালনা করা তাদের পক্ষে কঠিন ছিল। হঠাৎ ক্ষমতাবান হয়ে শান্তি কমিটি, আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী বেপরোয়া হয়ে ওঠে। স্বাধীনতা বিরোধীরা যেকোনো লোককে গ্রেফতার করা, পাকিস্তানি সেনাদের নিকট বন্দি করে আনা, টাকা পয়সা লুটপাট করার ক্ষমতা পেয়ে যায়। দ্বিতীয়ত, স্বাধীনতা বিরোধীরা মূলত হাট বাজার, ফেরিঘাট, রেলব্রিজ, সড়ক সেতু, রেলস্টেশন, রাস্তার মোড় এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তারাও সামরিক অপারেশনে অংশ নিত, স্বাধীনতা বিরোধীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন- চাল, ডাল, লবণ, তেল, মাছ, মাংস, তরিতরকারি, শাকসবজির মূল্য পরিশোধ না করেই নিয়ে যেত। মুক্তিযোদ্ধার দোকান লুটতরাজ করা হতো প্রায়ই। গরু, ছাগল, হাঁস-মুরগি আর্মি ক্যাম্পে দিয়ে আসা হতো। স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধ চলাকালে এমন কোনো নিকৃষ্ট কাজ নেই, যা তারা করেনি। চোখ উপড়ে ফেলা, মাথায় আঘাত করে চূর্ণবিচূর্ণ করা, আঙুলে সূচ ফুটানো, নখ উপড়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ ও মরিচ দেওয়া, চোখ বেঁধে লাইন করে গুলি করা, হাত পা বেঁধে গুলি করে নদী, জলাশয় ও গর্তে ফেলে রাখা ইত্যাদি অপকর্ম তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে করেছে। পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর মানবতাবিরোধী অপকর্শে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী সক্রিয় সহযোগিতা করেছিল। এদেশীয় এসব দালাল চক্রের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকে 'গ' এর ভূমিকা ছিল বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা- এর সপক্ষে ত…

উদ্দীপক

ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2023

উত্তর

অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ।

উত্তর

মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষের অংশগ্রণের ফলেই মুক্তিযুদ্ধকে বলা হয় গণযুদ্ধ। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধ। আর এ আন্দোলনে ভূমিকা ছিল বাংলার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, প্রবাসী বাঙালি প্রভৃতি সকল স্তরের মানুষের। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্ররা। দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় তারাই অগ্রণী ভূমিকা পালন করেছিল। কৃষকদের অবদান ছিল অত্যন্ত গৌরবময়। স্বাধীনতা লাভে যেকোনো ত্যাগ স্বীকারে তারা ছিল অতন্দ্র প্রহরী। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এছাড়া গণমাধ্যম, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রভৃতি প্রতিটি শ্রেণি ছিল মুক্তিযুদ্ধের এক একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার।

উত্তর

উদ্দীপকে ক ও খ অর্থাৎ মুক্তিযুদ্ধে গণমাধ্যম, নারী এবং প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। ২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীনবাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীনবাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করে; মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলের সংগ্রাম পরিষদ গঠিত হয়, তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন, পাকিস্তানকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ না করতে আবেদন করেছেন। এক্ষেত্রে ব্রিটেনের প্রাবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা কাজ করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'গ' তথা রাজাকার, আলবদর, আলশামস এর ভূমিকা ছিল বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা- মন্তব্যটি যথার্থ। রাজাকার, আল বদর, আল শামস বাহিনী সহযোগিতা ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কোনোভাবেই সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। তারা রাস্তাঘাট চিনে না, তাদের থাকা-খাওয়ার সুবন্দোবস্ত ছিল না। শহর থেকে গ্রামে গিয়ে সামরিক অভিযান পরিচালনা করা তাদের পক্ষে কঠিন ছিল। হঠাৎ ক্ষমতাবান হয়ে শান্তি কমিটি, আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী বেপরোয়া হয়ে ওঠে। স্বাধীনতা বিরোধীরা যেকোনো লোককে গ্রেফতার করা, পাকিস্তানি সেনাদের নিকট বন্দি করে আনা, টাকা পয়সা লুটপাট করার ক্ষমতা পেয়ে যায়। দ্বিতীয়ত, স্বাধীনতা বিরোধীরা মূলত হাট বাজার, ফেরিঘাট, রেলব্রিজ, সড়ক সেতু, রেলস্টেশন, রাস্তার মোড় এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তারাও সামরিক অপারেশনে অংশ নিত, স্বাধীনতা বিরোধীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন- চাল, ডাল, লবণ, তেল, মাছ, মাংস, তরিতরকারি, শাকসবজির মূল্য পরিশোধ না করেই নিয়ে যেত। মুক্তিযোদ্ধার দোকান লুটতরাজ করা হতো প্রায়ই। গরু, ছাগল, হাঁস-মুরগি আর্মি ক্যাম্পে দিয়ে আসা হতো। স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধ চলাকালে এমন কোনো নিকৃষ্ট কাজ নেই, যা তারা করেনি। চোখ উপড়ে ফেলা, মাথায় আঘাত করে চূর্ণবিচূর্ণ করা, আঙুলে সূচ ফুটানো, নখ উপড়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ ও মরিচ দেওয়া, চোখ বেঁধে লাইন করে গুলি করা, হাত পা বেঁধে গুলি করে নদী, জলাশয় ও গর্তে ফেলে রাখা ইত্যাদি অপকর্ম তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে করেছে। পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর মানবতাবিরোধী অপকর্শে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী সক্রিয় সহযোগিতা করেছিল। এদেশীয় এসব দালাল চক্রের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ক' অঞ্চলের সাধারণ মানুষেরা 'খ' দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি 'খ' অঞ্চলের "আমাদের বাঁচার দাবি" নামে পরিচিত।

Mymensingh · 2023

ক
শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
খ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।
ঘ
উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি একমত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
খ
সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউনেস্কো সম্প্রতি বাঙালি জাতির মহান একজন নেতার একটি ভাষণকে আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই ভাষণটি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

Mymensingh · 2023

ক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?
খ
অপারেশন সার্চ লাইট কী?
গ
উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.অপারেশন সার্চ লাইট কী?

অপারেশন সার্চ লাইট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি এ'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কউদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।অপারেশন সার্চ লাইট কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।