তথ্য-২ যে বিষয়কে নির্দেশ করছে তার মূল কারণ ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-২ বঙ্গভঙ্গকে নির্দেশ করে। রাজনৈতিক কারণ ছিল বঙ্গভঙ্গের মূল কারণ। উদ্দীপকে উল্লেখিত ১৮৫৩, ১৯০৩, ১৯০৪ ও ১৯০৫ সাল বঙ্গভঙ্গের ঘটনাকে নির্দেশ করে। কেননা বঙ্গভঙ্গের উদ্দেশ্যে ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় এবং অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই বঙ্গভঙ্গের মূল কারণ ছিল রাজনৈতিক। লর্ড কার্জন বাঙালির রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠছিল, যা তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কোলকাতা থেকেই সারা ভারতে আন্দোলনে নেতৃত্ব দিতেন। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি তথা ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। তাই কোলকাতাকেন্দ্রিক ব্রিটিশবিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়া ছিল বঙ্গভঙ্গের মূল কারণ। বঙ্গভঙ্গের মাধ্যমে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। এভাবেই কার্জন 'বিভেদ ও শাসন' নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-২ যে বিষয়কে নির্দেশ করছে তার মূল কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
