উদ্দীপকে আমজাদ খাঁন ইতিহাসখ্যাত বখতিয়ার খলজির প্রতিনিধিত্ব করছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আমজাদ খাঁন ইতিহাসখ্যাত বখতিয়ার খলজির প্রতিনিধিত্ব করছে- উক্তিটি যথার্থ। ত্রয়োদশ শতকের শুরুতে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর-পশ্চিমাংশে সেন শাসকের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। বখতিয়ার খলজি একজন উচ্চাভিলাষী তুর্কি বীর ছিলেন। তিনি বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পেরেছিলেন। বখতিয়ার খলজি বাদউনের শাসনকর্তা হ্রশামউদ্দিনের অধীনে ভাগবত ও ভিউলি পরগনার জায়গিরদার হন। এ সময় তিনি পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে আক্রমণ চালিয়ে ধনসম্পদ লুণ্ঠন করতে থাকে। এতে চারদিকে তার সুনাম বৃদ্ধি পেতে থাকে এবং তার সৈন্যবাহিনীতে অনেকে যোগ দেয়। বখতিয়ার খলজি বিহার জয় করে প্রচুর ধনরত্ন নিয়ে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের দরবারে যান। কুতুবউদ্দিনের পৃষ্ঠপোষকতা পেয়ে তিনি বিহারে ফিরে আসেন। এবার তিনি বাংলার দিকে চোখ দেন। এ সময় বাংলার শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। বাংলায় প্রবেশের জন্য দুটি পথ ছিল। তেলিয়াগড় ও শিকড়িগড় নামে দুটি গিরিপথ দিয়ে বাংলায় প্রবেশ করতে হতো। বখতিয়ার খলজি প্রচলিত এ দুই পথ দিয়ে না এসে ঝাড়খণ্ডের ময়ূরভঞ্জের জঙ্গল পথ দিয়ে আসেন। বখতিয়ার খলজি যখন লক্ষণ সেনের প্রাসাদের ফটকের সামনে আসেন তখন তার সাথে ছিল ১৭/১৮ জন অশ্বারোহী সৈনিক। প্রাসাদ রক্ষীরা মনে করল ঘোড়া ব্যবসায়ী এসেছে। ফলে তারা গেট খুলে দিল। ভিতরে প্রবেশ করেই বখতিয়ার খলজি অতর্কিত আক্রমণ শুরু করেন। অপ্রস্তুত লক্ষণ সেনের সৈন্যরা দিগ্বিদিক ছুটতে থাকে। রাজা লক্ষণ সেন এ সময় দুপুরের খাবারে ব্যস্ত ছিলেন। সংবাদ শুনে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এভাবে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। এ শাসন প্রায় ৫০০ বছরের অধিক স্থায়ী হয়েছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পূর্বে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটলেও তিনিই সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসন কায়েম করেন। তাই বলা যায়, উদ্দীপকে আমজাদ খাঁন ইতিহাস প্রসিদ্ধ বখতিয়ার খলজিরই প্রতিনিধিত্ব করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে আমজাদ খাঁন ইতিহাসখ্যাত বখতিয়ার খলজির প্রতিনিধিত্ব করছে- বি…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
