খিলাফত আন্দোলন কেন হয়?
উত্তর: তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য খিলাফত আন্দোলন হয়। হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে খিলাফত আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম সমাজ এই আন্দোলন গড়ে তোলে। কেননা ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা হিসাবে শ্রদ্ধা করতেন। কিন্তু তুরস্কের সুলতান প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশবিরোধী শক্তি জার্মানির পক্ষ অবলম্বন করায় ভারতীয় মুসলিম সমাজ বিব্রত হয়। যুদ্ধে জার্মানি হেরে গেলে তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে। ফলে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলনের ডাক দেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
খিলাফত আন্দোলন কেন হয়?
উত্তর
