উদ্দীপকে সুমিত সাহার কর্মকাণ্ডের সাথে বাংলার কোন বিপ্লবী নেতার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমিত সাহার কর্মকাণ্ডের সাথে বাংলার বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন, নগেন সেনের সহায়তায় একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। তাঁর সংগঠন এবং তিনি নিজে একের পর এক সশস্ত্র কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে বারবার গ্রেফতার হলেও প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান। চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী। পরে এই আত্মঘাতী বাহিনীর নাম হয় 'চিটাগাং রিপাবলিকান আর্মি'। এই বাহিনী একের পর এক সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করতে থাকে। শেষ পর্যন্ত সরকারি অস্ত্রগার লুণ্ঠন করে। 'স্বাধীন চিটাগাং সরকার'-এর ঘোষণা দেওয়া হয় এবং একই সঙ্গে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। উদ্দীপকে দেখা যায়, ভিনদেশিদের শাসন-শোষণের হাত থেকে পাক-ভারত উপমহাদেশকে রক্ষা করার জন্য কুমুদতলার সুমিত সাহা দল গঠন তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। কিন্তু শক্তিশালী ভিনদেশীয় শক্তির সাথে পেরে না ওঠায় তার দল পিছু হটে। এক পর্যায়ে সুমিত সাহা গ্রেফতার হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। উদ্দীপকে সুমিত সাহার এরূপ কর্মকাণ্ডের সাথে বাংলার উচ্চ শিক্ষিত বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের কর্মকাণ্ডের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে সুমিত সাহার কর্মকাণ্ডের সাথে বাংলার কোন বিপ্লবী নেতার কর্ম…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
