" 'ক' চিহ্নিত অংশটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল"।- বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' চিহ্নিত অংশটি অর্থাৎ সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল-উক্তিটি যথার্থ। 'ক' চিহ্নিত অংশটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। আর বাংলাদেশের সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। ১৯৭২ সালের সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালিত হবে। ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য চারটি মূলনীতির উল্লেখ রয়েছে। যেমন- জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কাজেই বলা যায়, এ চারটি মূলনীতি ৭২-এর সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। ৭২-এর সংবিধানে সর্বসাধারণের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এ সংবিধান দ্বারা বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন। সংবিধানে মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থায় মন্ত্রিপরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে হয়। রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান। তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ওপর ন্যস্ত থাকে। পরিশেষে বলা যায়, সংবিধানের নীতিমালা অনুসারেই প্রতিটি রাষ্ট্রের কার্যাবলি পরিচালিত হয়। তাই নিঃসন্দেহে সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
" 'ক' চিহ্নিত অংশটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল"।- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
