'খ' চিহ্নিত অংশটি পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'খ' চিহ্নিত অংশটি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি সমাজতন্ত্রকে নির্দেশ করছে। ১৯৭২ সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাজতন্ত্র। কারণ বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সব সময় সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির কথা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করেছেন। মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ ছিল নিম্নবিত্ত পরিবারের সন্তান। স্বাধীনতার পর দেশের মানুষের স্বপ্ন ছিল সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাই সংবিধানে সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। মূলত শোষণহীন সমাজ গঠনের জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করাই ছিল এর লক্ষ্য। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে চারটি আদর্শকে গ্রহণ করা হয়েছে। এগুলো হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। উদ্দীপকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর মধ্যে সমাজতন্ত্রের উল্লেখ নেই। তাই বলা যায় 'খ' চিহ্নিত অংশটি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি সমাজতন্ত্রকে নির্দেশ করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'খ' চিহ্নিত অংশটি পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
