"চিত্র-খ বাঙালির গৌরব ও মর্যাদার প্রতীক।”- বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-খ তথা জাতীয় স্মৃতিসৌধ বাঙালির গৌরব ও মর্যাদার প্রতীক-উক্তিটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শোষণ, অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পর্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাভ শহিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামে শহিদদের স্মৃতি অমর করে রাখার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে সাভাবে অবস্থিত স্মৃতিসৌধটির নকশায় বাংলাদেশের অভ্যুদয়ের পেছনের দীর্ঘ সংগ্রাম ও লাখো শহিদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে। চিত্র খ-তে জাতীয় স্মৃতিসৌধের ছবি রয়েছে। মূল স্মৃতিসৌধের প্রতি জোড়া দেয়াল মূলত বাঙালির একেকটি গৌরবময় সংগ্রামের প্রতীক। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ঘটনায় লক্ষ লক্ষ নাম-না জানা মানুষ শহিদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। এই শহিদদের স্মৃতি চির জাগরুক রাখার জন্য নির্মাণ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। শুধু শহিদদের স্মরণ করাই নয়, জাতীয় স্মৃতিসৌধ আমাদেরকে বাঙালির বীরত্বের কথাও মনে করিয়ে দেয়। সেইসাথে স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় যে, কোনো অবস্থাতেই বাঙালি পরাজয় মেনে নেয় না। উপরের আলোচনা থেকে বলা যায়, জাতীয় স্মৃতিসৌধ শহিদদের স্মৃতি রক্ষার পাশাপাশি বাঙালির গৌরব ও মর্যদার প্রতিচ্ছবি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"চিত্র-খ বাঙালির গৌরব ও মর্যাদার প্রতীক।”- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
