"সৌমেন এর পরিবারের সদস্যদের মতো ব্যক্তিবর্গের ভূমিকার ফলেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: সৌমেনের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি, নারী ও জনসাধারণের ভূমিকা স্মরণ করিয়ে দেয়। দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে বলে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন, পাকিস্তানকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ না করতে আবেদন করেছেন। এক্ষেত্রে ব্রিটেনের প্রাবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা কাজ করেছেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলের সংগ্রাম পরিষদ গঠিত হয়, তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচর আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। উদ্দীপকের দ্বিতীয় অংশে বলা হয়েছে, সৌমেনের বড় ভাই ফ্রান্স থেকে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করে পাঠাতেন। তার এ কর্মকাণ্ড মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকার অনুরূপ। আবার, তার বোন এবং চাচা মুক্তিযোদ্ধাদের খাবার ও অন্যান্য সেবা করে। যা মুক্তিযুদ্ধে জনসাধারণের ভূমিকা নির্দেশ করে। তাই বলা যায়, সৌমের পরিবারের সদস্যদের মতো ব্যক্তিবর্গের ভূমিকার ফলেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সৌমেন এর পরিবারের সদস্যদের মতো ব্যক্তিবর্গের ভূমিকার ফলেই অর্জিত হ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
