আবিরের ভ্রমণকৃত শহরটির সঙ্গে কোন সভ্যতার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবিরের ভ্রমণকৃত শহরটির সঙ্গে সিন্ধু সভ্যতার মিল রয়েছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা বলত মরা মানুষের ঢিবি (মহেঞ্জোদারো কথাটির মানেও তাই)। বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ঐ স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন। অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন। একই সময় ১৯২২-২৩ খ্রিষ্টাব্দে দয়ারাম সাহানীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। উদ্দীপকের আবির তার মামার সাথে যে পুরোনো শহরটি দেখতে গিয়েছে, তা উঁচু স্তম্ভের উপর নির্মিত। শহরটির একপাশে নগর দুর্গ আছে এবং নগরটি উঁচু প্রাচীর দিয়ে সুরক্ষিত। শহরটির অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল। আবিরের ভ্রমণকৃত শহরটির এসব বৈশিষ্ট্য সিন্ধুসভ্যতার নগরগুলোর বৈশিষ্ট্যের অনুরূপ। সুতরাং বলা যায়, আবিরের ভ্রমণকৃত শহরটির সাথে সিন্ধুসভ্যতার মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আবিরের ভ্রমণকৃত শহরটির সঙ্গে কোন সভ্যতার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
