উপরের ছকটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকটি ঐতিহাসিক স্বদেশী আন্দোলনকে নির্দেশ করে। স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুটি- 'বয়কট' ও 'স্বদেশী'। 'বয়কট' আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। ক্রমেই 'বয়কট' শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হতে থাকে। 'বয়কট' বলতে শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। ফলে স্বদেশী আন্দোলন শিক্ষাক্ষেত্রেও জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নেয়। এর ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে বেশকিছু জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষাকেন্দ্রও গড়ে ওঠে। সভা-সমিতির মাধ্যমে স্থানে স্থানে বিলেতি পণ্য বর্জন ও দেশিও পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয়। ফলে বিলেতি পণ্যের চাহিদা কমতে থাকে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এ সময় দেশি তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা গড়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় 'ক' গ্রামের কৃষকগণ নিজ উদ্যোগে মাঠে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করে এবং স্বয়ংসম্পূর্ণ হয়। এটি ছিল তার স্বদেশী আন্দোলন ভাবনার বহিঃপ্রকাশ। উদ্দীপকের ছকে যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে তা স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হবার পর বিপ্লবী তৎপরতার মাধ্যমে যে আন্দোলন গড়ে ওঠে, তাকেই স্বদেশী আন্দোলন বলা হয়। অনেক জাতীয় বিদ্যালয় স্থাপন ও আমাদের জাতীয় সঙ্গীত রচনা ছিল এ আন্দোলনের ফলাফলের বহিঃপ্রকাশ। তাই বলা যায়, উদ্দীপকের ছকটি স্বদেশী আন্দোলনকেই নির্দেশ করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উপরের ছকটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
