জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক- ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অহংকার আর গৌরবের প্রতীক। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে লাল সবুজের এই পতাকা এদেশের জনগণ অর্জন করেছে। জাতীয় পতাকার সবুজ আয়তাকার অংশ বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রতীক আর বৃত্তের লাল রং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদের রক্তের প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকায় লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র অঙ্কিত ছিল। পরবর্তীতে পটুয়া কামরুল হাসান জাতীয় পতাকার চূড়ান্ত ডিজাইনের সময় মানচিত্র অংশটি বাদ দেন। মানচিত্র সংবলিত এই পতাকা আমাদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক- ব্যাখ্যা কর।
উত্তর
