উদ্দীপকের প্রথম অংশে মুক্তিযুদ্ধে কাদের অবদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে মুক্তিযুদ্ধে ছাত্র-ছাত্রীদের অবদানকে নির্দেশ করে। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্র। দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্ররা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি স্কুলপড়ুয়া কিশোররাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার ছাত্র-যুবকদের জন্য প্রশিক্ষণ ও অস্ত্রের সংস্থান করে। অধিকাংশ ক্ষেত্রে মাত্র তিন সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস, মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েছে মুক্তিসেনার দল। উদ্দীপকের প্রথম অংশে দেখা যায়, সৌমেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ে পড়াকে উপেক্ষা করে মাতৃভূমি রক্ষায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র-ছাত্রীদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম অংশে মুক্তিযুদ্ধে ছাত্র-ছাত্রীদের অবদানকে নির্দেশ করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে মুক্তিযুদ্ধে কাদের অবদানকে নির্দেশ করছে? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
