উক্ত ঘটনাটি আমাদের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ২৫শে মার্চের গণহত্যার ঘটনা আমাদের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করেছিল- উক্তিটি যথার্থ। ১৯৭১ সালের ২৫শে মার্চ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালায়। সে রাতেই ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ফলে ২৬শে মার্চ থেকেই সর্বাত্মক প্রতিরোধ শুরু হয়ে যায়। ২৫শে মার্চ রাতে পাকবাহিনী যে ভয়াবহ তাণ্ডবলীলা শুরু করে, তা পরবর্তী ৩৬ ঘণ্টা ধরে অব্যাহত রাখে। এ বীভৎস হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গোটা জাতি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। এই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি শুরু করে মুক্তির সংগ্রাম। ২৫শে মার্চের গণহত্যার সংবাদ পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে কর্মরত ইপিআর, সেনাবাহিনী, পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক বাহিনীর যুবকরা প্রতিরোধ গড়ে তোলে। কোনো রকমম পূর্ব প্রস্তুতি ছাড়াই ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মার্চ মাসের বাকি সময় এবং এপ্রিলের শুরুর দিকে বিভিন্ন সরকারি অস্ত্রাগার, পুলিশ ফাঁড়ি, ট্রেজারি প্রভৃতি স্থান হতে অস্ত্র সংগ্রহ করে প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়। এক পর্যায়ে গঠিত হয় মুজিবনগর সরকার। যার মাধ্যমে স্বাধীনতার যুদ্ধ সংগঠিত রূপ লাভ করে। উপরের আলোচনা থেকে বলা যায়, ২৫শে মার্চের ঘটনার পর বাঙালির স্বাধীনতা সংগ্রাম থেমে যায়নি। বরং এ ঘটনার পরপরই দেশের বিভিন্ন স্থানে জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ প্রতিরোধের চূড়ান্ত পর্যায়ে ১৬ই ডিসেম্বর বাঙালি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত ঘটনাটি আমাদের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে-বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
