উদ্দীপকের ছক 'খ' এর ঐতিহাসিক স্থানগুলো কি পুন্ড্র জনপদের সাথে সম্পর্কযুক্ত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ছক 'খ' এর ঐতিহাসিক স্থানগুলো পুণ্ড্র জনপদের সাথে সম্পর্কযুক্ত নয়, ঐতিহাসিক এ অঞ্চলগুলো সমতট জনপদের অন্তর্ভুক্ত। উদ্দীপকের ছক 'খ' এ উল্লেখিত ঐতিহাসিক স্থানগুলো হলো গঙ্গাভাগীরথীর পূর্ব তীর, ময়নামতি জাদুঘর, শালবন বিহার। এ স্থান ও নিদর্শনগুলো সমতট জনপদের অন্তর্ভুক্ত, পুণ্ড্র জনপদের নয়। কেননা পুণ্ড্র জনপদ বর্তমান, বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি জনপদ হিসেবে সমতটের অবস্থান ছিল। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ। এক সময় এ জনপদের পশ্চিম সীমা চব্বিশ পরগনার খাড়ি পরগনা পর্যন্ত বিস্তৃত ছিল। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। এ জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি ছিল তৎকালীন সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম চর্চাকেন্দ্র। এর নিদর্শনস্বরূপ অনেক বৌদ্ধ বিহার রয়েছে; যেমন-আনন্দ বিহার বা শালবন বিহার, ভোজ বিহার ইত্যাদি। এ সময়ে শালবন বিহার এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সে সময়ে একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হতো। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে এসেছিলেন। তখন বিহারে চার হাজার বৌদ্ধ ভিক্ষু ছিল। তাছাড়া এ জনপদ নদী বিধৌত হওয়ায় নৌবাণিজ্যে খুবই প্রসার লাভ করেছিল। যার কারণে এ জনপদের মানুষ অর্থনৈতিকভাবে ছিল সমৃদ্ধিশালী। সাংস্কৃতিক দিক দিয়েও এ জনপদের মানুষ অন্যান্য জনপদ থেকে বেশি সমৃদ্ধিশালী ছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ছক 'খ' এর ঐতিহাসিক স্থানগুলো পুন্ড্র নয় বরং সমতট জনপদের।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ছক 'খ' এর ঐতিহাসিক স্থানগুলো কি পুন্ড্র জনপদের সাথে সম্পর…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
