উদ্দীপকটি ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকটি ঐতিহাসিক ভাষা আন্দোলনকে নির্দেশ করছে। মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে সংঘটিত ভাষা আন্দোলনে উদ্দীপকের ছক A-তে উল্লিখিত ব্যক্তিবর্গ এবং ছক B-তে উল্লিখিত বিষয়গুলো প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। ভাষা আন্দোলন ছিল পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের প্রতি প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই মুসলিম লীগের নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু করলে ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, লেখকগণ প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেশের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বরে নূরুল হক ভুঞাকে আহ্বায়ক করে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার ছাত্রসমাজ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা করার সিদ্ধান্ত নেয়। এরূপ পরিস্থিতিতে পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলিতে আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বারসহ অনেকে শহিদ হন। তাদের স্মরণে নির্মিত হয় কেন্দ্রীয় শহিদ মিনার। তাই বলা যায়, উদ্দীপকে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটি ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
