ছক 'ক' এ নির্দেশিত বিষয়টি কীসের প্রতিচ্ছবি বহন করে? তার ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'ক' এ নির্দেশিত বিষয়টি বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবি বহন করে, যার ইতিহাস বাঙালির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছক 'ক' এ উল্লেখিত পটুয়া কামরুল হাসান, লাল সবুজ, জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবি। জাতীয় পতাকা বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত লাল সবুজের এই পতাকার চূড়ান্ত নকশাকার হলেন পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধ পরস্পর সম্পর্কযুক্ত। বাংলাদেশে মুক্তিযুদ্ধে এ পতাকা সকলকে ঐক্যবদ্ধ করেছিল। বর্তমানের জাতীয় পতাকার সাথে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকার সামান্য পার্থক্য বিদ্যমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকায় লাল বৃত্তে সোনালি রঙে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত ছিল। মানচিত্র খচিত এই পতাকা ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খানের নির্দেশে নকশা করা হয়। এই পতাকা তৈরির সহযোগী হিসেবে ছিলেন আ.স.ম. আবদুর রব, শাজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মনিরুল ইসলাম, হাসানুল হক ইনু, শিব নারায়ণ দাস ও কামরুল আলম খান খসরু। ১৯৭০ সালের ৬ই জুন গভীর রাতে অত্যন্ত গোপনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১১৬ নং কক্ষে পতাকা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বলাকা বিল্ডিংয়ে তৃতীয় তলায় অবস্থিত পাক ফ্যাশন টেইলার্সে জাতীয় পতাকা সেলাই করা হয়। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ২ তারিখে এ পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় ছাত্রনেতা আ.স.ম. আবদুর রব প্রথমবারের মতো উত্তোলন করেন। ত্রিশ লক্ষ শহিদ জীবন দিয়েছে বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য। পরবর্তীতে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নির্দেশে পটুয়া কামরুল হাসানের হাতে বাংলাদেশের মানচিত্র বাদ দিয়ে জাতীয় পতাকার বর্তমান রূপ লাভ করেছে। তাই বলা যায়, ছক 'ক' এর বিষয়গুলোর সাথে বাংলাদেশের জাতীয় পতাকা সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক 'ক' এ নির্দেশিত বিষয়টি কীসের প্রতিচ্ছবি বহন করে? তার ইতিহাস ব্যা…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
