উদ্দীপকে নির্দেশিত নেতার সফল নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক দ্বারা নির্দেশিত নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সারা জীবনের কর্মকাণ্ড আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। ১৯৪৮ ও ১৯৫২-র ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে, ১৯৫৬ সালের সংবিধানে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের অধিকার আদায়ে, ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক আইন বিরোধী আন্দোলনে, ১৯৬৬ সালে ছয়দফা কর্মসূচি পেশ, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে নেতৃত্ব প্রদান, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের ২৪ বছরের মধ্যে তিনি ১২ বছরই কাটিয়েছেন কারাগারে। তার বলিষ্ঠ আপসহীন নেতৃত্বের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এবং তাঁর আপসহীন ও বলিষ্ট নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত নেতার সফল নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
