উদ্দীপকের চিত্রটি কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি মুক্তিযুদ্ধ পরবর্তী যে ঘটনাকে ইঙ্গিত করে তা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরেও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। অবশেষে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এলেন। দেশে ফেরার আগে পাকিস্তান বাহিনীর বিশেষ বিমানে বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে নিয়ে যাওয়া হয়। পরে ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। ঢাকায় মহান নেতাকে জানানো হয় অভূতপূর্ব অভিনন্দন। অবিসংবাদিত নেতার প্রতি জনগণের আবেগময় অভিনন্দন ছিল স্বতঃস্ফূর্ত। পুরাতন বিমান বন্দর থেকে রমনা রেসকোর্স ময়দান পর্যন্ত লাখ লাখ জনতা উপস্থিত হয় প্রিয় নেতাকে একবার দেখার জন্য। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতায় সদ্য রাষ্ট্রের আশু করণীয় ও নীতি নির্ধারণী বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তিনি স্পষ্ট বক্তব্য দেন। তিনি রাষ্ট্রের ভিত্তি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা বলেন। উদ্দীপকের চিত্রটিতে দেখা যায়, বঙ্গবন্ধুকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন তখন এদেশের জনগণ তাকে এভাবেই ফুল দিয়ে অভিবাদন জানিয়েছিলেন। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ঘটনার ইঙ্গিত করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
