বাংলা চুক্তি বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলায় হিন্দু-মুসলমান সমস্যা দূর করার জন্য চিত্তরঞ্জন দাস কর্তৃক যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা 'বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি' নামে পরিচিত। বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য বাংলা চুক্তি করা হয়। উপমহাদেশের রাজনীতিতে হিন্দু-মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করে স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস এই চুক্তি সম্পাদন করেন। উক্ত চুক্তিতে মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার শর্তই ছিল মূল বিষয়। এই প্রচেষ্টা নিঃসন্দেহে হিন্দু-মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলা চুক্তি বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
