শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি বাংলার কোন পাল রাজাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকটি পাল রাজা ধর্মপালকে স্মরণ করিয়ে দেয়। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পিতা গোপালের মতো বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। ধর্মপাল তার শাসনামলে বেশ কিছু বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও বিহার নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোমপুর বিহার। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে তিনি এ বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এ স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন (ওয়ার্ল্ড হ্যারিটেজ) হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ বিহারের ন্যায় বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। পরিশেষে বলা যায়, ধর্মপালের শাসনামলে নির্মিত সোমপুর বিহার তার শাসনামলের এক বিশেষ কৃতিত্বের স্বাক্ষর বহন করছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকটি বাংলার কোন পাল রাজাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Mymensingh · 2023

উত্তর

বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন।

উত্তর

'মাৎস্যন্যায়' বলতে বুঝায় পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 'মাৎস্যন্যায়' বলতে একটি দুর্যোগপূর্ণ সময়কালকে বোঝায়। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এ দুর্যোগপূর্ণ যুগের সূচনা হয়। এসময় দীর্ঘদিন বাংলায় যোগ্য শাসকের অভাবে রাজ্যে বিশৃঙ্খলা ও চরম অরাজকতা দেখা দেয়। আর এ অরাজকতাপূর্ণ সময়কালকে পাল তাম্রশাসনে 'মাৎস্যন্যায়' বলে আখ্যায়িত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি পাল রাজা ধর্মপালকে স্মরণ করিয়ে দেয়। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পিতা গোপালের মতো বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। ধর্মপাল তার শাসনামলে বেশ কিছু বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও বিহার নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোমপুর বিহার। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে তিনি এ বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এ স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন (ওয়ার্ল্ড হ্যারিটেজ) হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ বিহারের ন্যায় বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। পরিশেষে বলা যায়, ধর্মপালের শাসনামলে নির্মিত সোমপুর বিহার তার শাসনামলের এক বিশেষ কৃতিত্বের স্বাক্ষর বহন করছে।

উত্তর

উক্ত রাজা তথা ধর্মপাল ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের অন্যতম- উক্তিটি যথার্থ। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের মৃত্যুর পর ৭৮১ খ্রিষ্টাব্দে ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। পাল সাম্রাজ্যের উত্থান ও এর প্রতিপত্তি বিস্তারে ধর্মপালের অবদান সর্বাধিক। বাংলা ও বিহারে তার শাসন প্রতিষ্ঠিত ছিল। উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে এ সময়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতনার গুর্জরপ্রতিহার বংশ ও তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। ইতিহাসে এ যুদ্ধ 'ত্রিশক্তির সংঘর্ষ' বলে পরিচিত। প্রথম যুদ্ধ হয় ধর্মপাল ও প্রতিহার বংশের রাজা বৎসরাজর মধ্যে। যুদ্ধে পরাজয় সত্ত্বেও ধর্মপাল বাংলার বাইরে বেশকিছু অঞ্চল জয় করেছিলেন। তিনি বারাণসী ও প্রয়াগ জয় করে গঙ্গা-যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন, ধর্মপাল নেপালও জয় করেছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি বিক্রমশীল বিহার নির্মাণ করেন। নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। যা উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে। ঐতিহাসিক তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হিসেবে সব ধর্মাবলম্বী প্রজাদের প্রতি সমান পৃষ্ঠপোষকতা তার শাসনামলের একটি বৈশিষ্ট্য। তিনি বৌদ্ধ হলেও তার প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। উপরিউক্ত আলোচনা দ্বারা এটি প্রতীয়মান হয় যে, পাল রাজা ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ক' অঞ্চলের সাধারণ মানুষেরা 'খ' দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি 'খ' অঞ্চলের "আমাদের বাঁচার দাবি" নামে পরিচিত।

Mymensingh · 2023

ক
শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
খ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।
ঘ
উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি একমত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
খ
সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউনেস্কো সম্প্রতি বাঙালি জাতির মহান একজন নেতার একটি ভাষণকে আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই ভাষণটি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

Mymensingh · 2023

ক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?
খ
অপারেশন সার্চ লাইট কী?
গ
উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.অপারেশন সার্চ লাইট কী?

অপারেশন সার্চ লাইট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি এ'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কউদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।অপারেশন সার্চ লাইট কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।