উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রগুলো ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতের ঘটনাকে ইঙ্গিত বহন করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকায় যে গণহত্যা শুরু করে, তার প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এদেশের ছাত্রসমাজ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ও সংখ্যালঘু সম্প্রদায়। তারা অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্রদেব, ড. মুনীরুজ্জামানসহ শত শত ছাত্রকে হত্যা করে। বিশেষ করে ঢাকার শাখারি বাজার, তাঁতি বাজারের হিন্দু-অধ্যুষিত এলাকার অবস্থা ছিল ভয়াবহ। কেবল রাজধানী ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের ৯ মাসে তারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করে। আড়াই লাখের অধিক নারী তাদের পাশবিক নির্যাতনের শিকার হয়। পরিকল্পিতভাবে এদেশকে মেধাশূন্য করার জন্য তারা বরণ্যে সাহিত্যিক, শিল্পী, কবি, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও প্রকৌশলীদেরকেও নির্মামভাবে হত্যা করে। এমনকি পাকিস্তানি হানাদার বাহিনী 'পোড়ামাটি নীতি' অনুযায়ী বাংলাদেশের সব সম্পদ ও প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে চেয়েছিল। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট, ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ, মন্দির কোনো কিছুই তাদের হাত থেকে রেহাই পায়নি। তাদের লক্ষ্য ছিল এ ভূখণ্ডের মানুষদের হত্যা করে কেবল ভূমির দখল নেওয়া। আলোচনার পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধের নয় মাস বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যা, ধর্ষণ এবং অত্যাচারের ফলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, যা উদ্দীপকের চিত্রে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
