দৃশ্যকল্প-১-এ জনাব রহমত আলীর মধ্যে ইতিহাসের কোন মনীষীর চরিত্রের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ জনাব রহমত আলীর মধ্যে ইতিহাসের হাজী শরীয়তউল্লাহর চরিত্রের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ জনাব রহমত আলী বিদেশ থেকে উচ্চ শিক্ষা লাভ করে নিজ গ্রামে ফিরে আসেন, তিনি দেখতে পান গ্রামের অধিকাংশ লোকজন কুসংস্কারে লিপ্ত। কুসংস্কার মুক্ত করতে সকলকে তিনি আল্লাহর নির্দেশ মেনে চলতে বলেন। এ ঘটনার সাথে হাজী শরীয়তউল্লাহর কর্মকান্ডের মিল রয়েছে। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ মাদারীপুর জেলায় ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন। সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পান্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার হতে মুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন। এ প্রতিজ্ঞার বশবর্তী হয়ে তিনি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার মুসলমানদের মধ্যে এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। হাজী শরীয়তউল্লাহর এ ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'। তিনি ভারতবর্ষকে 'দারুল হারব' অর্থাৎ 'বিধর্মীর দেশ' বলে ঘোষণা করেন। দলে দলে নির্যাতিত কৃষক, রায়ত, তাঁতি তার দলে যোগদান করলে বৃহত্তর আন্দোলন গড়ে ওঠে। তিনি ১৮৪০ সালে মৃত্যুবরণ করেন। অতএব, জনাব রহমত আলীর মাধ্যমে হাজী শরীয়তুল্লাহর প্রতিফলন ঘটেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ জনাব রহমত আলীর মধ্যে ইতিহাসের কোন মনীষীর চরিত্রের প্র…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর