সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?
উত্তর: পূর্বে হিন্দু সমাজব্যবস্থায় সতীদাহ প্রথা বিদ্যমান ছিল। স্ত্রী মারা যাওয়ার পূর্বে যদি স্বামী মারা যেত তাহলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। এ ব্যবস্থা সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীরা এটাকে খুবই মহত্ত্বের কাজ মনে করত। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত রাজা রামমোহন রায় এ কুপ্রথার ক্ষতি উপলব্ধি করেন এবং এটা যে ধর্মের অংশ নয় তিনি তা উপলব্ধি করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?
উত্তর