উদ্দীপকের যে সংস্কারকের কথা বলা হয়েছে- তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। উদ্দীপকের ফাজেল সাহেব একজন সমাজ সংস্কারক। তিনি বালিকাদের জন্য ৩৫টি বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি দান-দাক্ষিণ্যের জন্য খ্যাত ছিলেন। যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নির্দেশ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়তে না পেরে তিনি রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। তিনি মাত্র ২১ বছর বয়সে সংস্কৃত সাহিত্য,, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন। তিনি গদ্য সাহিত্যকে নবজীবন দান করে বাংলা গদ্যের জনক উপাধি লাভকরেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সফল সমাজ-সংস্কারক হিসেবে পরিচিতি লাভ করেন। দেশে প্রচলিত নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তার অক্লান্ত প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়। শিক্ষা বিস্তারে তিনি অসাধারণ কৃতিত্ব স্থাপন করেন। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন ও নারী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি গ্রামে-গঞ্জে ২০টি মডেল স্কুল, ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি মেট্টোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে 'বিদ্যাসাগর কলেজ' নামে পরিচিত। তাকে দয়ার সাগরও বলা হতো।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
উদ্দীপকের যে সংস্কারকের কথা বলা হয়েছে- তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর